বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার। গলাচিপায় চাল বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ: চরম দুর্ভোগে এলাকাবাসী টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্যবিষয়ক এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ সেমিনার ও কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য আখতার হোসেন খান, অধ্যাপক মোহাম্মদ আজম এবং যুগ্ম সচিব মো. আব্দুস সবুর। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। তাই প্রত্যেক সাংবাদিককে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাগত নীতি-নৈতিকতা, সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠানের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করতে হবে। গুজব, অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ থেকে বিরত থেকে সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতাই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও জনগণের আস্থা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেমিনারে বক্তারা বলেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক মানদণ্ড অনুসরণ, তথ্য যাচাই এবং সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে আরও সচেতন হতে হবে। কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাই, নৈতিক মানদণ্ড অনুসরণ, সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ কর্মশালায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের (বিএসকেপি) পক্ষ থেকে অংশগ্রহণ করেন সংগঠনের চেয়ারম্যান শাহ মো. সারওয়ার জাহান, মহাসচিব এম এ মমিন আনসারী, উপ-মহাসচিব মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ, দপ্তর সম্পাদক বিদ্যুৎ চন্দ্র বর্মন, মহিলা বিষয়ক সম্পাদক আখি আক্তার ঝরনাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) মনে করে, এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত জ্ঞান অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সক্ষম হবেন। পাশাপাশি জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার প্রসার এবং গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতেও এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo