শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ জেলার স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত। ‎রাজশাহীর দূর্গাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ এর উদ্বোধন ‎ ‎ ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কুমিল্লায় ধর্ষন- অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে!! কালীগঞ্জে নারী, যুব ও কৃষকদের চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয় সভা ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম খান ও এস এম জাহাঙ্গীর হোসেন চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত কালীগঞ্জ সাবেক সাংসদ মরহুম মশিউর রহমান ও মরহুম শহিদুজ্জামান বেল্টুর স্বরন দায়া মাহফিল ও আলাচনা সভা অনুষ্টিত সাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জন ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে নারী, যুব ও কৃষকদের চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্ঠীর চাহিদা, সুযোগ ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. রাসেল আহমেদ এবং সমবায় অফিসের পরিদর্শক শান্তি বিশ্বাস। সভায় নারী, যুব ও কৃষক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, প্রয়োজন, সম্ভাবনা ও বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব জনগোষ্ঠীর উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভাটির আয়োজন করে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থা, বলিদাপাড়া, কালীগঞ্জ, ঝিনাইদহ। সহযোগিতায় ছিল বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo