শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ জেলার স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত। ‎রাজশাহীর দূর্গাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ এর উদ্বোধন ‎ ‎ ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কুমিল্লায় ধর্ষন- অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে!! কালীগঞ্জে নারী, যুব ও কৃষকদের চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয় সভা ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম খান ও এস এম জাহাঙ্গীর হোসেন চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত কালীগঞ্জ সাবেক সাংসদ মরহুম মশিউর রহমান ও মরহুম শহিদুজ্জামান বেল্টুর স্বরন দায়া মাহফিল ও আলাচনা সভা অনুষ্টিত সাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জন ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

রাসেল মাহমুদ : স্টাফ রিপোর্টার বাংলাদেশ ক্রাইম সংবাদ। রাজধানীর মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করা হয়। উদ্ধারের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) অবহিত করা হয়। পরবর্তীতে একই তারিখ রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় এসআরইউর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করেন এবং যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে মিরপুর মডেল থানা পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo