রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ময়মনসিংহ জেলার স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত। ‎রাজশাহীর দূর্গাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ এর উদ্বোধন ‎ ‎ ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কুমিল্লায় ধর্ষন- অপহরণ মামলার প্রধান আসামি শামীম ১ দিনের রিমান্ডে!! কালীগঞ্জে নারী, যুব ও কৃষকদের চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয় সভা ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম খান ও এস এম জাহাঙ্গীর হোসেন চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত কালীগঞ্জ সাবেক সাংসদ মরহুম মশিউর রহমান ও মরহুম শহিদুজ্জামান বেল্টুর স্বরন দায়া মাহফিল ও আলাচনা সভা অনুষ্টিত সাতক্ষীরার সাংবাদিকপুত্র কাজী ফাইম আব্দুল্লাহর এইচএসসিতে গোল্ডেন এ-প্লাস অর্জন

সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ভালুকা (ময়মনসিংহ): যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর, ২০২৬) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, এড. ওসমান গনি মল্লিক মাখন, শাখাওয়াত হোসেন পাঠান, সদস্য রহিম ফকির, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং বাংলাদেশের রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক ও ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের নায়ক মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তৎকালীন রাজনৈতিক পটপরিবর্তন এবং ৩ নভেম্বর জেলহত্যার পর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংবিধানিক ধারাবাহিকতা এক গভীর সংকটের মুখে পড়েছিল। সেই সংকটাপন্ন মুহূর্তে ৭ নভেম্বর দেশের সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে এবং বন্দিদশা থেকে তৎকালীন সেনা উপপ্রধান মেজর জিয়াউর রহমানকে মুক্ত করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সিপাহী-জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান ও বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব। বক্তারা আরও বলেন, মেজর জেনারেল জিয়াউর রহমান পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন, উৎপাদনের রাজনীতি শুরু করেন এবং দেশের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ৭ই নভেম্বরের চেতনাই দেশের যেকোনো জাতীয় সংকট মোকাবিলায় আজও আমাদের প্রধান অনুপ্রেরণা ও শক্তির উৎস। অনুষ্ঠানে নতুন প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo