বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার। গলাচিপায় চাল বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ: চরম দুর্ভোগে এলাকাবাসী টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

মোঃ নিজাম উদ্দিন ক্রাইম রিপোর্টার দেশের পাহাড়, নদী, বনাঞ্চল ও প্রাকৃতিক সম্পদ ধ্বংসের পেছনে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি প্রভাবশালী আমলা সিন্ডিকেটের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন সময়ের জনপ্রিয় মানবাধিকার নেত্রী সেহলী পারভীন। তাঁর অভিযোগ, গত প্রায় ৪০ বছর ধরে অবসরপ্রাপ্ত ও কর্মরত কিছু আমলার সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রভাবশালী চক্র নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করে আসছে। সেহলী পারভীন বলেন, “পাহাড় কেটে, নদী দখল ও দূষণ করে, বনাঞ্চল উজাড় করে আমাদের প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস করা হচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদান বিশুদ্ধ অক্সিজেন। এর ফলে দেশ ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।” তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তি তিনি যত বড় ক্ষমতাধরই হোন না কেন, তাঁকে আইনের ঊর্ধ্বে রাখা যাবে না। কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত—কোনো পরিচয়ই অপরাধের দায় থেকে কাউকে মুক্তি দিতে পারে না। দেশের বনভূমি, পাহাড়, নদী ও জলাশয় রক্ষায় সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। মানবাধিকার নেত্রী সেহলী পারভীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত চার দশকে দেশের প্রাকৃতিক সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রভাবশালী চক্রের কর্মকাণ্ড নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি দেশের প্রতিটি নাগরিকের অস্তিত্ব, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই দল, মত ও পদ-পদবি বিবেচনা না করে পরিবেশ ধ্বংসকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। সেহলী পারভীন আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে দেশের পাহাড়, নদী, বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ নেবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও নির্মল বাংলাদেশ গড়ে তুলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo