মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৩৫ Time View

রিনা আক্তার আখি, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান সেলিম রহমান মাতৃজগত পরিবারের পক্ষ থেকে দেশের সকল গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষায় উদ্বুদ্ধ করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন আদর্শ ও অনুপ্রেরণা। এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও অসহিষ্ণুতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা যদি আমরা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,
“সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মিথ্যা, অপপ্রচার ও অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে কাজ করার মধ্য দিয়েই গণমাধ্যমের মর্যাদা আরও সুদৃঢ় হবে।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষও সেই আনন্দে সামিল হতে পারে। তাই আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবিক দায়িত্ব পালন করি এবং কোরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করি।”
দেশবাসীর উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন,
“আসুন, আমরা ভেদাভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই। একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাই একসাথে কাজ করি।”
বার্তার শেষে খান সেলিম রহমান মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহার বরকতে দেশ ও জাতির জীবনে বয়ে আসুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা, নিরাপত্তা ও মানবতার পথে চলার তাওফিক দান করুন।”
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo