বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদগঞ্জে শ্যালক হত্যায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড চাঁদপুর প্রতিনিধি: ঝিনা স্বামীইদহে সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধে সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা ক্যাশলেস বাংলাদেশ গড়তে প্রথম পদক্ষেপ হোক বৃহত্তর মিরপুর জাল টাকা হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও গলাচিপা-দশমিনা বিএনপির নাটোরে বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ বান্দরবানে পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আটক বান্দরবান প্রতিনিধি: মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক

ক্যাশলেস বাংলাদেশ গড়তে প্রথম পদক্ষেপ হোক বৃহত্তর মিরপুর জাল টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

, নগদ অর্থ বহনের ঝুঁকি ও খুচরা টাকার বিড়ম্বনা কমাতে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। বাংলাদেশকে আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির পথে এগিয়ে নিতে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এখন সময়ের দাবি। প্রতিদিন ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নগদ টাকা বহনের ঝুঁকি, জাল নোটের আশঙ্কা, ছিনতাই এবং খুচরা টাকার সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা থেকে উত্তরণে ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে লেনদেনকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করতে হবে। আমার প্রস্তাব, ক্যাশলেস বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে বৃহত্তর মিরপুরকে একটি মডেল ক্যাশলেস এলাকা ঘোষণা করে কার্যক্রম শুরু করা হোক। ইনশাআল্লাহ, সম্মিলিত উদ্যোগ ও পরিকল্পিত বাস্তবায়নের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব। প্রথম পর্যায়ে বৃহত্তর মিরপুরের সব বাজার, শপিংমল, মুদি দোকান, ফার্মেসি, রেস্তোরাঁ এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাংক হিসাব খোলা, ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু এবং Bangla QR Display Board স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো জরুরি। এই উদ্যোগ বাস্তবায়িত হলে লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি, সময় সাশ্রয়, নগদ অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি হ্রাস এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য নগদ টাকা নিষিদ্ধ করা নয়; বরং নগদ টাকার ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যেক নাগরিকের জন্য সহজ, নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক ডিজিটাল লেনদেনের সুযোগ নিশ্চিত করা। আজ বৃহত্তর মিরপুর, আগামীকাল ঢাকা, এরপর সারা বাংলাদেশ। আসুন, সরকার, ব্যাংক, ব্যবসায়ী সমাজ ও সাধারণ নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি একটি নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট ক্যাশলেস বাংলাদেশ। লেখক: র. ই. জাকির চ্যানেল পার্টনার, আকবর এন্টারপ্রাইজ সিএলএস এজেন্ট, পূবালী ব্যাংক পিএলসি সহ-সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo