শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল গোলচত্বর “দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা থামবে না” বিক্ষোভকারীদের দাবি রাজবাড়ীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উত্তম ঘোষ। বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পল্লবীতে শিশুহত্যা: অভিযুক্তের কঠোর শাস্তির দাবি খেলনা পিস্তল নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে তীব্র নিন্দা, নিরপেক্ষ তদন্তের দাবি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মিরপুর-১০ নম্বর ফুটপাতের চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন দাবি ব্যবসায়ীদের ঢাকাকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের।

মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল গোলচত্বর “দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা থামবে না” বিক্ষোভকারীদের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩ Time View

তুর্য, স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “জাস্টিস ফর রামিসা”, “খুনির সর্বোচ্চ শাস্তি চাই”, “শিশু হত্যার বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দেন। পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এক অভিভাবক বলেন,
“আজ রামিসা, কাল হয়তো অন্য কোনো শিশু। আমরা চাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।”
এক শিক্ষার্থী বলেন,
“শিশুরা এখন আর নিরাপদ নয়। পরিবার ও সমাজে ভয় কাজ করছে। প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
সামাজিক সংগঠনের নেতারা বলেন, দেশে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তারা প্রতিটি এলাকায় সিসিটিভি মনিটরিং বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং শিশু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন,
“শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রামিসা হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত হলে সমাজে একটি শক্ত বার্তা যাবে।”
উল্লেখ্য, রাজধানীর মিরপুর এলাকায় শিশু রামিসার মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo