মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

পল্লবীতে শিশুহত্যা: অভিযুক্তের কঠোর শাস্তির দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৪ Time View

মোঃ শফিকুর রহমান ,ঢাকা জেলা প্রতিনিধি:

নাটোর থেকে জামিনে মুক্ত হয়ে স্ত্রীকে নিয়ে ঢাকায় এসে বসবাস শুরু করার পর পল্লবী এলাকায় এক শিশুহত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির নামের এক রিকশা মেকানিক সম্প্রতি স্ত্রী স্বপ্নাকে নিয়ে ঢাকায় এসে পল্লবী এলাকার একটি বহুতল ভবনে বাসা ভাড়া নেন। একই ভবনের পাশের ফ্ল্যাটে বসবাস করত আট বছর বয়সী শিশু রামিসা। পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার সময় সিঁড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় রামিসা। তাকে না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ভবনের একটি ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে ৯৯৯ নম্বরে ফোন করা হয়। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাসার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জাকিরের স্ত্রীকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo