শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল নগরবাসীর উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন শূন্য থেকে বিজয় রথে: অবহেলার মাঝেও এগিয়ে চলছে শৈলকুপার ফুটবল ও কাবাডি দল টঙ্গীতে হোটেল ঘিরে বিস্ফোরণ আতঙ্ক, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ক্ষোভ বিটিভির ক্যামেরায় কণ্ঠশিল্পী রুনা লায়লা ও মানবাধিকার নেত্রী সেহলী পারভীন–এর মতবিনিময় দায়িত্ব পালনকালে লে. কর্নেল আকিব জাভেদের মৃত্যু মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি ও গণতন্ত্রের জন্য অশনিসংকেত আইনের শাসন ও ডিজিটাল গুজব নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের আহ্বান ফরিদপুরে সন্তান বিক্রি ও প্রসূতি মা নিখোঁজ: ৯ বছরেও মিলেনি দেবী বিশ্বাসের সন্ধান তুরস্ক সফরে ঢাকা ত্যাগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী; অংশ নেবেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন নলডাঙ্গা পৌর ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ -দুলু

বরিশাল নগরবাসীর উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ০ Time View

রাসেল মাহমুদ, স্টাফ রিপোর্টার:

নগরবাসীর সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই নগর উন্নয়নে বিভিন্ন দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করায় নগরবাসীর মাঝে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা বজায় রেখে টেকসই কর্মপরিকল্পনার ভিত্তিতে নিজস্ব অর্থায়নে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজ বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। দায়িত্ব গ্রহণের পর নগরীর বর্ধিত এলাকায় নতুন পানির সংযোগ লাইন স্থাপনের কাজও চলমান রয়েছে।
এছাড়া সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ, নদীতীরে পর্যটন শিল্পের বিকাশ, শহর রক্ষা বাঁধ নির্মাণ, আধুনিক নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বস্তিবাসীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
নগরবাসীর ভাষ্য, প্রশাসক দায়িত্ব নেওয়ার পর জরুরি ভিত্তিতে বেশ কিছু রাস্তা, ড্রেন, ব্রিজ ও কালভার্ট সংস্কার করা হয়েছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান পরিবর্তন এসেছে।
দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যেই বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কার করে নতুন রূপ দেওয়া হচ্ছে। এর মধ্যে রাজা বাহাদুর সড়ক, মেডিকেল সড়ক, আমতলা মোড় সড়ক, রুপাতলী সড়ক এবং জেলখানা মোড় থেকে আমানতগঞ্জ সড়কসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কের কাজ চলমান রয়েছে। আগে সামান্য বৃষ্টিতেই এসব সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। দ্রুত সংস্কারের ফলে সেই ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন নগরবাসী।
রাস্তার সৌন্দর্য বৃদ্ধিতে ফুটপাতসংলগ্ন করিডরগুলো রং করে নতুনভাবে সাজানো হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নও চলছে, যাতে আসন্ন বর্ষায় নাগরিকরা দুর্ভোগে না পড়েন।
নগরের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেলস পার্ককে হকারমুক্ত করে নতুন রূপে সাজানোর কাজ শুরু হয়েছে, ফলে নগরবাসী এখন পার্কটির সৌন্দর্য উপভোগ করতে পারছেন।
এদিকে, বরিশাল মহাসড়কের চৌমাথায় সিএন্ডবি রোডের মাঝখানে স্থাপিত সাহানারা আব্দুল্লাহ পার্ক অপসারণের উদ্যোগ নেওয়ায় নগরবাসীর প্রশংসা কুড়িয়েছেন প্রশাসক। পাশাপাশি নগরকে পরিবেশবান্ধব করতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন সড়কে আধুনিক সড়কবাতি স্থাপন করা হয়েছে, যা রাতে নগরের সৌন্দর্য বাড়িয়েছে।
মশক নিধন কার্যক্রমে কাঙ্ক্ষিত সুফল না পাওয়ায় এ খাতেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নগরবাসীর প্রত্যাশা, চলমান উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন গণমাধ্যমকে বলেন, তিনি নগরবাসীর সহযোগিতা নিয়ে বরিশালকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চান। সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, যানজট ও নিরাপত্তাসহ নাগরিক সমস্যাগুলো সমাধানকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
তিনি আরও বলেন, “জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। নগরবাসীর সহযোগিতায় বরিশালকে একটি আধুনিক মডেল নগরীতে রূপান্তর করা সম্ভব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo