রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’

টঙ্গীতে হোটেল ঘিরে বিস্ফোরণ আতঙ্ক, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৩২ Time View

মোঃ শফিকুর রহমান ,ঢাকা জেলা প্রতিনিধি:

শিল্পনগরী টঙ্গীর প্রাণকেন্দ্রে অবস্থিত কথিত আবাসিক “জাভান” হোটেলসহ আশপাশের কয়েকটি হোটেলকে কেন্দ্র করে মাদক, অসামাজিক কার্যকলাপ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে হোটেল এলাকায় বিকট শব্দের ঘটনা ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে হোটেলের ভেতরে কাস্টমার ও কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এটি ককটেল বিস্ফোরণ নাকি আগ্নেয়াস্ত্রের গুলির শব্দ—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে কয়েকজন সংবাদকর্মী তথ্য সংগ্রহ করতে গেলে হোটেলের কথিত মালিক সায়মন ও তার সহযোগীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে এক সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সংবাদকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করতে গেলে বাধা, হুমকি ও দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিকট শব্দের উৎস শনাক্তে তদন্ত শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি—শব্দটি বিস্ফোরণের ছিল নাকি গুলির। এলাকাবাসীর অভিযোগ, রাতের বেলায় হোটেল ও আশপাশ এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের বেচাকেনা ও সেবন চলে। বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনায় সাধারণ মানুষ চরম উদ্বেগে রয়েছেন। স্থানীয়দের দাবি, জাভান হোটেলকে কেন্দ্র করে টঙ্গীর আমতলী, স্টেশন রোড ও কেরানিরটেকসহ আশপাশ এলাকায় চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং অন্যান্য অপরাধ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কেরানিরটেক বস্তিকে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির হটস্পট হিসেবে উল্লেখ করছেন তারা। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে জাভান হোটেল ও কেরানিরটেক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি মদ, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বহু নারী-পুরুষকে আটক করা হয়। স্থানীয়দের ভাষ্য, অভিযানের পর কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে আবারও সক্রিয় হয়ে উঠেছে অপরাধচক্র। ফলে নারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান পিপিএম জানান, একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এলাকাবাসীর দাবি, জড়িতদের চিহ্নিত করে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। বিস্তারিত প্রতিবেদন পড়তে চোখ রাখুন জাতীয় দৈনিক মাতৃজগত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo