মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

গাজীপুর-৩ আসনে বিএনপির এসএম রফিকুল ইসলাম বাচ্চু নির্বাচিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ Time View

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার

(শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) থেকে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন (বিএনপি) মনোনীত প্রার্থী এসএম রফিকুল ইসলাম বাচ্চু। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী মুহাম্মদ এহসানুল হক রিকশা পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৪৩ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এই ফলাফল প্রকাশিত হয়। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৪২,৭৭৯টি কেন্দ্র সক্রিয় ছিল। একই দিনে দেশের সকল কেন্দ্রে গণভোটও অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভোটাররা নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাদের রায় প্রদান করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারের নির্বাচন রেকর্ড সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। মোট ৫১টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, যার মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি উল্লেখযোগ্য। নির্বাচনে মোট প্রার্থী ২,০২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ করা হয়।

এবারের গাজীপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম রফিকুল ইসলাম বাচ্চুর জয়কে স্থানীয় রাজনৈতিক ও সাধারণ জনগণ উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo