শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় জেলা বিএনপি ও সরকারি আইনজীবীদের মশাল মিছিল অনুষ্ঠিত ভালো কাজের প্রলোভনে ভারতে জেল খেটে দেশে ফিরেছেন ৮ বাংলাদেশী সীমান্ত সুরক্ষায় মহেশপুরে ৫৮ বিজিবির অসাধারণ সাফল্য ! সাংবাদিকতার মূল লক্ষ্য সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষা সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.) নগরীর ২ নং ফাঁড়ী ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে মিছিলকারী ৬ কিশোর আটক মনপুরায় হোন্ডা দুর্ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু মনপুরা উপকূলে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই বিদেশি চিকিৎসকের স্বাস্থ্যসেবা পেলেন চিকিৎসাবঞ্চিত ৫ হাজার মানুষ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইডের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনাকারীদের প্রতি বিশেষ অনুরোধ নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে বিএনপির বিজয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৪ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

ফয়ছল কাদির, বিভাগীয় ব্যুরো প্রধান, সিলেট ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে বিজয় অর্জন করেছে (বিএনপি)। বাকি একটি আসনে জয় পেয়েছে । তবে এই বিভাগে কোনো আসনই পায়নি ।

সিলেট জেলা

সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে এম. এ. মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন।

অপরদিকে, সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান বিজয় অর্জন করেন।

সুনামগঞ্জ জেলা

সুনামগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের সবকটিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম. আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার জেলা

মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই বিজয়ী হয়েছে বিএনপি। মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম. নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী জয়লাভ করেছেন।

হবিগঞ্জ জেলা

হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই বিজয় অর্জন করেছে বিএনপি। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি. কে. গউছ এবং হবিগঞ্জ-৪ আসনে এস. এম. ফয়সল বিজয়ী হয়েছেন।

সামগ্রিকভাবে, সিলেট বিভাগে এবারের নির্বাচনে বিএনপি ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে জয়লাভের মাধ্যমে দলটি এ অঞ্চলে তাদের শক্ত অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo