বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২২ Time View

মোঃ শফিকুর রহমান,ঢাকা জেলা প্রতিনিধি:

দেশজুড়ে সাংবাদিক নির্যাতন, হয়রানি ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল মহলের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন,
“সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, হুমকি ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। এটি শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেওয়ার অপচেষ্টা।”
তিনি আরও বলেন,
“স্বাধীন সাংবাদিকতা ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র কল্পনা করা যায় না। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।”
বিবৃতিতে উল্লেখ করা হয়, সংবাদ সংগ্রহ ও প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হয়রানি বা নির্যাতন করা হলে তা কঠোরভাবে দমন করতে হবে। এ বিষয়ে তিনি বলেন,
“সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।”
খান সেলিম রহমান সকল সাংবাদিক সংগঠন, মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন,
“সাংবাদিক নিরাপদ না হলে সত্যের কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে। তাই সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে এখনই সবাইকে রুখে দাঁড়াতে হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo