শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান

সাংবাদিক এস এম জসিমকে মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে সম্মাননা ও ফুলেল সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

বন্দরনগরী চট্টগ্রামের সিডিএ মার্কেট সংলগ্ন মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৮) উপলক্ষে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) রাত ৮টায় মার্কেট করিডোরে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সম্মাননা প্রদান করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল ইসলাম, কাজী সাইফুল ও মোহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করানো হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা পদে নির্বাচিত হওয়ায় সাংবাদিক এস এম জসিমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন মার্কেটের ব্যবসায়ীরা। নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল ইসলাম, কাজী সাইফুল ও মোহাম্মদ নাজিম উদ্দিনসহ উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান।
সম্মাননা গ্রহণ শেষে সাংবাদিক এস এম জসিম বলেন,
“মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে আমাকে মনোনীত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নবনির্বাচিত কমিটিকে সঙ্গে নিয়ে এবং সকল ব্যবসায়ীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মার্কেটের সার্বিক উন্নয়নমূলক কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”
তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং ব্যবসায়ীদের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সমিতির অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo