বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদগঞ্জে শ্যালক হত্যায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড চাঁদপুর প্রতিনিধি: ঝিনা স্বামীইদহে সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধে সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা ক্যাশলেস বাংলাদেশ গড়তে প্রথম পদক্ষেপ হোক বৃহত্তর মিরপুর জাল টাকা হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও গলাচিপা-দশমিনা বিএনপির নাটোরে বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ বান্দরবানে পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আটক বান্দরবান প্রতিনিধি: মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক

সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন,
সংবাদ পরিবেশনের আগে সাংবাদিকদের নিজেদের অধিকার (Jurisdiction) ও সীমাবদ্ধতা (Limitation) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। সেইসাথে সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রেস কাউন্সিল কর্তৃক ২০মে ২০২৬ইং (বুধবার)বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক দিনব্যাপী এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের সংবাদ লিখন পদ্ধতি, আইনি জটিলতা নিরসন এবং সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(সরকারের উপসচিব) মোঃ আব্দুস সবুর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

সেমিনার ও কর্মশালায় সারাদেশ থেকে আগত রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ এর সদস্য ৬০জন সাংবাদিক অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo