বুধবার, ২০ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের পেশাগত কাজে বাধা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মিরপুর-১০ নম্বর ফুটপাতের চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন দাবি ব্যবসায়ীদের ঢাকাকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান মিরপুরে মনি কানন উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ উদ্ধার, উদ্যোগে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিক এস এম জসিমকে মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে সম্মাননা ও ফুলেল সংবর্ধনা

সাংবাদিকদের পেশাগত কাজে বাধা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ,স্টাফ রিপোর্টার:

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারের সকল সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছেন দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে তারা একটি অনুষ্ঠান বর্জন করে জরুরি সভা থেকে এ সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদ আয়োজিত যৌন হয়রানি (ইভটিজিং), বাল্যবিবাহ, বিবাহ বিচ্ছেদ, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যা প্রতিরোধ, ডেঙ্গু সচেতনতা ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।জানা গেছে, অনুষ্ঠানটি বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার বিকেল ৪টার দিকে উপস্থিত হন। এতে দীর্ঘ সময় প্রচণ্ড রোদে অপেক্ষা করতে হয় শিক্ষার্থী, আলেম-ওলামা, মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের।সভা শুরু হওয়ার পর দায়িত্ব পালনরত সাংবাদিকরা ভিডিও ধারণ করছিলেন। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের ভিডিও ধারণ বন্ধ করতে বলেন এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেলকে উদ্দেশ করে বলেন, “আপনি সাংবাদিক কন্ট্রোল করবেন।সাংবাদিকদের অভিযোগ, জনসম্মুখে মাইকে এ ধরনের বক্তব্যের মাধ্যমে তাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। ঘটনার প্রতিবাদে উপস্থিত সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং পরে দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি সভায় মিলিত হন।
দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজির ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মতিক্রমে দামুড়হুদা উপজেলায় জেলা প্রশাসকের সকল সংবাদ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি ও দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি বলেন,বিষয়টি দুঃখজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo