সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান মিরপুরে মনি কানন উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ উদ্ধার, উদ্যোগে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত সাংবাদিক এস এম জসিমকে মৌচাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হিসেবে সম্মাননা ও ফুলেল সংবর্ধনা ডিজিটাল ক্লিকে ভাতা পেলেন ১৪ হাজার ৩৭০ নারী, পবায় ৬৬৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড পুলিশ ও জনগণের সেতুবন্ধনে পল্লবীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান বরিশাল নগরবাসীর উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন শূন্য থেকে বিজয় রথে: অবহেলার মাঝেও এগিয়ে চলছে শৈলকুপার ফুটবল ও কাবাডি দল

মিরপুরে মনি কানন উচ্চ বিদ্যালয়ের তালাবদ্ধ কক্ষ উদ্ধার, উদ্যোগে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০ Time View

তুর্য, স্টাফ রিপোর্টার:

ঢাকার মিরপুর-১ এলাকায় অবস্থিত মনি কানন উচ্চ বিদ্যালয়ের একাধিক কক্ষ ভাড়া দেওয়ার অভিযোগে সেগুলো উদ্ধার করে তালাবদ্ধ করা হয়েছে। আজ দুপুরে স্থানীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কয়েকটি কক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, এসব কক্ষের মধ্যে কয়েকটি কক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। আজ দুপুরে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নেতৃত্বে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে কক্ষগুলো উদ্ধার করে তালাবদ্ধ করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপস্থিত নেতারা। সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি বলেন, “বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য। এখানে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত অফিস পরিচালনা করা অনৈতিক ও বেআইনি। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষায় আমরা এই উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।” স্থানীয় বিএনপির নেতারা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষ ভাড়া দিয়ে অন্য কাজে ব্যবহার করা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই স্কুলের প্রতিটি কক্ষ শিক্ষার্থীদের পড়াশোনা ও শিক্ষামূলক কাজে ব্যবহৃত হোক।” এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবুল হোসেন আব্দুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের কক্ষ উদ্ধারকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo