সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর নির্বাহী সম্পাদক মনোনীত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ- বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাহসী তরুণ সাংবাদিক মোঃ মাহিদুল হাসান সরকারকে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় মাহিদুল হাসান সরকার বলেন,“জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় পত্রিকার সম্মানিত সম্পাদক খান সেলিম রহমান ভাই, প্রকাশক প্রিয় বোন আছিয়া রহমান কল্পনা ও সম্পাদকমণ্ডলীর সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এ বিষয়ে দৈনিক মাতৃজগত পত্রিকা ও দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান মুঠোফোনে জানান,“মাহিদুল হাসান সরকার এক যুগেরও বেশি সময় ধরে সততা, ন্যায়, নিষ্ঠা ও দূরদর্শিতার সাথে আমাদের প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। তিনি সব সময়ই পত্রিকার স্বার্থ ও নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের পক্ষে সোচ্চার ছিলেন। সম্পাদকমণ্ডলীর সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়েছে।”

মাহিদুল হাসান সরকার আরও বলেন,“আমার পিতা একজন সাংবাদিক ছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমি সাংবাদিকতা পেশা বেছে নিয়েছি। আমি চাই আমৃত্যু নির্যাতিত-নিপীড়িত সাংবাদিক ভাই-বোনদের পাশে থেকে তাদের পরিবারের সদস্য হিসেবে কাজ করে যেতে। সবার দোয়া চাই যেন আমি এই গুরু দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।”

এছাড়া দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু বলেন,“মাহিদুল হাসান সরকার ভাই একজন সৎ, নিষ্ঠাবান ও দূরদর্শী মানুষ। তিনি দীর্ঘদিন ধরে মাতৃজগত পরিবারের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাকে সম্পাদকমণ্ডলীর সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ায় আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বিসিপিসি’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির বলেন,“মাহিদুল হাসান সরকার একজন মানবিক ও দায়িত্বশীল মানুষ। কোনো সাংবাদিক নির্যাতনের শিকার হলে তিনি প্রথমেই পাশে দাঁড়ান। তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় আমরা আনন্দিত ও গর্বিত।”

পরিশেষে মাহিদুল হাসান সরকার তার পক্ষ থেকে পত্রিকা কর্তৃপক্ষ ও সম্পাদকমণ্ডলীর সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo