শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১ থেকে সরদার মোঃ মিলনের নেতৃত্বে ছাত্রদলের বিশাল মিছিল কাজী আবুল হোসেন হাই স্কুলে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের বিশাল শোভাযাত্রা, মহাসড়কে নেতাকর্মীদের ঢল শতভাগ পেনশন সমর্পণকারীদের পুনঃপেনশন, ন্যায্যতা নিশ্চিত হবে কী? ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম

কাজী আবুল হোসেন হাই স্কুলে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আজ ৩০শে অক্টোবর রোজ শুক্রবার উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঢাকার মিরপুর-১৩ নম্বরে অবস্থিত কাজী আবুল হোসেন হাই স্কুলের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্যমী আয়োজনে এ দিনটি এক মহামিলনমেলায় পরিণত হয়। ​অনুষ্ঠানে আগত সাবেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের খ্যাতনামা বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকলেও কাজী আবুল হোসেন হাই স্কুল তাঁদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। মূলত সেই গভীর আবেগ ও শৈশবের স্মৃতির টান থেকেই এই জাঁকজমকপূর্ণ মিলনমেলার আয়োজন। ​বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব কাজী মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠানে গুণীজনেরা অংশ নেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ মাহবুব উদ্দিন এবং ফাল্গুনী টিভি ও দৈনিক বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রাবেয়া সুলতানা। ​দিনব্যাপী এই আয়োজনে জুম্মার নামাজের পর অতিথিরা ও সাবেক শিক্ষার্থীরা মধ্যাহ্নভোজে অংশ নেন। বিকেলের অধিবেশনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে বিভিন্ন নিত্যব্যবহার্য সামগ্রী ও খাদ্যপণ্য বিতরণ করা হয়। ​পুরোনো বন্ধু ও শিক্ষকদের কাছে পেয়ে মেতে ওঠার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই আনন্দঘন পুনর্মিলনীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo