শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর-১ থেকে সরদার মোঃ মিলনের নেতৃত্বে ছাত্রদলের বিশাল মিছিল কাজী আবুল হোসেন হাই স্কুলে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের বিশাল শোভাযাত্রা, মহাসড়কে নেতাকর্মীদের ঢল শতভাগ পেনশন সমর্পণকারীদের পুনঃপেনশন, ন্যায্যতা নিশ্চিত হবে কী? ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম

মিরপুর-১ থেকে সরদার মোঃ মিলনের নেতৃত্বে ছাত্রদলের বিশাল মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকা থেকে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,ও মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী সরদার মোঃ মিলনের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করার প্রত্যয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্ত বিভিন্ন থানা ওয়ার্ড ও কলেজের নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিরপুর-১ নম্বর এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের সাংগঠনিক অবস্থান ও প্রতিবাদ জানান। মিছিলে নেতৃত্বদানকারী সরদার মোঃ মিলন বলেন, ছাত্রদল সব সময় গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, বাক্‌স্বাধীনতা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে আসছে। দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ছাত্রদল একটি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য। কোনো অপশক্তি যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে কোনো অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়ানো যাবে না। আইন নিজের হাতে তুলে না নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে অন্যায়-অবিচারের প্রতিবাদ জানাতে হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ, জনগণের অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। মিছিলে বিভিন্ন থানা ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন থানা ওয়ার্ড ওকলেজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদেরণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি একটি বড় সমাবেশে রূপ নেয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo