মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা স্মারক পেলেন মোজাম্মেল হোসেন বাবু সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

​খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: ​পটুয়াখালীর গলাচিপায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। উপজেলা ও পৌর গণঅধিকার পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ​ সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় এই কর্মসূচি শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে গিয়ে শেষ হয়। র‍্যালি থেকে শ্লোগান এবং সানাইয়ের সুরে চারপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে এবং পৌর মঞ্চ নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ​পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভা, দোয়া এবং কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি। ​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সী, গলাচিপা পৌরসভা গণঅধিকার পরিষদের সভাপতি মো. রেজাউল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নেছার রাঢ়ী এবং আবদুস সোবাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোয়েব মাস্টার। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিম তার বক্তব্যে বলেন, গলাচিপাসহ সারা দেশে গণঅধিকার পরিষদ একটি শক্তিশালী দলে পরিণত হয়েছে। দলের এই অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে, যার প্রতি কান না দেওয়ার আহ্বান জানান তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণঅধিকার সমর্থিত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিগত ৫০ বছরে গলাচিপায় যে উন্নয়ন হয়েছে নুরুল হক এমপি মাত্র পাঁচ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন করবেন। ​আলোচনা সভায় বিভিন্ন বক্তারা বলেন, ২০২১ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করার পর তিলে তিলে আজ গণঅধিকার পরিষদ দেশব্যাপী একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপ নিয়েছে। দলটির সভাপতি মো. নুরুল হক রাজপথের দীর্ঘ লড়াই-সংগ্রামের পর জনগণের রায়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে সফলভাবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ​বক্তারা আরও উল্লেখ করেন, দলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ভূমিদস্যুতাসহ বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন এ প্রসঙ্গে বলেন, “আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজি বা সন্ত্রাসবাদে বিশ্বাস করে না; আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকারের কথা বলি। কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাচাই বাছাই করে চেয়ারম্যান প্রার্থী বাছাই করার জন্য আহবান জানান। ​বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের লড়াইয়ে নুরুল হক সাহসী ভূমিকা পালন করেছেন। গলাচিপার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে বিএনপি এবং গণঅধিকার পরিষদ একযোগে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে গলাচিপায় নজিরবিহীন উন্নয়ন সাধিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo