সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

বরিশাল সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডে টিসিবি কার্ড বিতরণ শুরু, খুশি নিম্নআয়ের পরিবার।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৮৭০ Time View

 

মোঃ মাহমুদুল হাসনস্টাফ রিপোর্টার,

বরিশাল সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডে স্মার্ট টিসিবি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট আয় শ্রেণির নাগরিকদের ন্যায্যমূল্যে পণ্য সুবিধা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকেই ওয়ার্ড কার্যালয়ে উপকারভোগীদের দীর্ঘ লাইন দেখা যায়। তদারকির জন্য স্থানীয় কাউন্সিলর কার্যলয়ের ওয়ার্ড  সচিব , সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত, নির্বাচিত দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্যদের যাচাই-বাছাই শেষে এই স্মার্ট টিসিবি কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডধারীরা মাসে একবার নির্ধারিত মূল্যে টিসিবির চাল, ডাল, চিনি ও তেল কিনতে পারবে।

স্থানীয় বাসিন্দা মোছা. রহিমা বেগম বলেন,

“আগে পণ্য কিনতে অনেক কষ্ট হতো, এখন এই কার্ডের মাধ্যমে নিয়মিত কম দামে জিনিসপত্র পাবো – এতে অনেক উপকার হবে।”

আরেক কার্ডপ্রাপ্ত রিকশাচালক রফিক মিয়া জানান,“সঠিকভাবে নাম তোলায় আমি খুব খুশি। আশা করি এভাবে প্রতিমাসে পণ্য পাওয়া যাবে।”

স্থানীয় কাউন্সিলর ওয়ার্ড সচিব জানান,
“আমরা স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করছি। ওটিপি যাচাই ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে কার্ড দেওয়া হচ্ছে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।”

এই ওয়ার্ডে প্রায় ১২০০ থেকে ১৫০০ পরিবারকে কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিতরণ ধাপে ধাপে চলবে।

টিসিবি কার্ড বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। বরিশাল সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডেও দ্রুত এই কার্যক্রম চালু হওয়ার দাবি জানিয়েছেন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo