বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে কৃষকের ধানের স্তূপে আগুন, পুড়ে ছাই ৬০ শতক জমির ধান চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা রায়পুরে জমি বিরোধে বৃদ্ধসহ একই পরিবারের পাঁচজনের ওপর হামলার অভিযোগ, বাড়িঘর ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুট ভালুকায় জমি বিরোধে মধ্যরাতে বাড়িতে হামলা ও লুটপাট, থানায় অভিযোগ গলাচিপার গোলখালীতে ২০০ গ্রাম গাঁজাসহ বাহাদুর গ্রেফতার ময়মনসিংহ মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সুধী সমাবেশ স্টাফ রিপোর্টার- ঝিনাইদহের নগরবাথান দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি পদে ওহিদুজ্জামান বুলু বিজয়ী, শারমিন কলারোয়ায় বিজিবির অভিযানে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার টেকনাফে বিজিবির পৃথক অভিযানে নারীসহ আটক ৩, অস্ত্র-গুলিসহ বিপুল বিস্ফোরক উদ্ধার ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে সদ্য যোগদান করেছেন জনাব কানিজ ফাতেমা। তাঁর যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার। জনাব কানিজ ফাতেমা ৩০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২০১২ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সায়েন্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo