মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবে দুর্বৃত্তের তালা

সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন তালুকদার নেত্রকোনা।
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৯৪৪ Time View

 

 

নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবে গভীর রাতে তালা লাগিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবদুল ওয়াহাব।

এরআগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃতরা কেন্দুয়া প্রেসক্লাব ভবনের দরজায় একাধিক তালা লাগিয়ে রাখে।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবদুল ওয়াহাব জিডিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কাজ সেরে প্রেসক্লাব থেকে তিনি বের হন। শুক্রবার বেলা ১১টার দিকে ক্লাবের পিয়ন গিয়ে দেখে দরজায় একাধিক তালা লাগিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনা কারা ঘটিয়েছে তা তিনি জানেন না। বিষয়টি নিয়ে থানায় জিডি করেছেন তিনি।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, এ ঘটনায় প্রেসক্লাব সভাপতি থানায় জিডি করেছন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য- গতমাসে প্রেসক্লাবের আয়োজনে করা মেলায় ভাংচুর করার অভিযোগে স্থানীয় এমপি অসীম কুমার উকিল ও পৌর মেয়ার আসাদুল হক ভূইয়ার সকল প্রকার সংবাদ বয়কট করে প্রেসক্লাবের সাংবাদিকরা। বিষয়টি প্রেসক্লাবে রেজুলেশনও করা হয়। এ নিয়ে পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo