শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান

ঢাকাকেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় হবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া আয়োজন: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৩ Time View

মোঃ শফিকুর রহমান, ঢাকা জেলা প্রতিনিধি:

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সারা দেশে ছড়িয়ে দিতে আগামী বছর থেকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, শুধু ঢাকাকেন্দ্রিক আয়োজন নয়, দেশের প্রতিটি জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। সোমবার বিকেলে রাজধানীর আসাদ গেইটে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ আয়োজিত “জাতীয় পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আগামী বছর থেকে আমরা এই আয়োজনকে প্রতিটি জেলায় নিয়ে যেতে চাই। যেন বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের কষ্ট করে ঢাকায় আসতে না হয়। আমরা তাদের জেলায় গিয়ে খেলাধুলার আয়োজন করব। শুধু বছরে একবার নয়, বছরজুড়েই তাদের জন্য বিভিন্ন খেলাধুলার সুযোগ তৈরি করা হবে।” তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভেতরে অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস ও আগ্রহ রয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে তিনি মুগ্ধ হয়েছেন উল্লেখ করে বলেন, “একজন বলছিল, সে সাকিব আল হাসানের মতো ক্রিকেট খেলতে পারে। আরেকজন বলেছে, সে ফুটবল, ক্রিকেট, দাবা, কেরাম—সব খেলাই খেলতে পারে। এই আত্মবিশ্বাস ও আগ্রহই প্রমাণ করে, সুযোগ পেলে তারাও অনেক দূর যেতে পারবে।” অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অনেক পরিবার এখনো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের নিয়ে হতাশা বা সংকোচে ভোগেন। অনেকেই সন্তানকে ঘরের বাইরে নিতে চান না। এ প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই শিশুদের সমান গুরুত্ব দিয়ে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। তাহলেই তারা নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।” প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্যারা অলিম্পিক ক্রীড়াবিদেরা ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি বলেন, “আজ যারা এখানে অংশ নিতে এসেছে, তাদের মধ্যেও সেই সম্ভাবনা রয়েছে। শুধু প্রয়োজন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।” অনুষ্ঠানে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দীর্ঘমেয়াদি ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সারা বছর তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিভাবক, কোচ ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo