রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ক্লিকে ভাতা পেলেন ১৪ হাজার ৩৭০ নারী, পবায় ৬৬৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড পুলিশ ও জনগণের সেতুবন্ধনে পল্লবীতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান বরিশাল নগরবাসীর উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন শূন্য থেকে বিজয় রথে: অবহেলার মাঝেও এগিয়ে চলছে শৈলকুপার ফুটবল ও কাবাডি দল টঙ্গীতে হোটেল ঘিরে বিস্ফোরণ আতঙ্ক, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ক্ষোভ বিটিভির ক্যামেরায় কণ্ঠশিল্পী রুনা লায়লা ও মানবাধিকার নেত্রী সেহলী পারভীন–এর মতবিনিময় দায়িত্ব পালনকালে লে. কর্নেল আকিব জাভেদের মৃত্যু মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি ও গণতন্ত্রের জন্য অশনিসংকেত আইনের শাসন ও ডিজিটাল গুজব নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের আহ্বান ফরিদপুরে সন্তান বিক্রি ও প্রসূতি মা নিখোঁজ: ৯ বছরেও মিলেনি দেবী বিশ্বাসের সন্ধান তুরস্ক সফরে ঢাকা ত্যাগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী; অংশ নেবেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে

ডিজিটাল ক্লিকে ভাতা পেলেন ১৪ হাজার ৩৭০ নারী, পবায় ৬৬৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ‘ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম’-এর দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের মুহূর্তে একটি ডিজিটাল ক্লিকের মাধ্যমে দেশের ২০টি ইউনিটে একযোগে ১৪ হাজার ৩৭০ জন নারী সুবিধাভোগীর মোবাইলে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে ভাতার অর্থ তাৎক্ষণিকভাবে পৌঁছে যায়। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগে মুহূর্তেই ভাতা পৌঁছে যাওয়ায় উপস্থিতদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিনটি গ্রাম—বেড়পাড়া, দবিরমোল্লা পাড়া ও দরগা পাড়ায় ৬৬৯টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজশাহী প্রান্তে বায়া শিশু পরিবার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতীকীভাবে ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও গতিশীল ও কার্যকর করছে। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের হাতে ভাতা পৌঁছে যাওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে এবং মধ্যস্বত্বভোগীর সুযোগ কমছে।
উপকারভোগীদের মধ্যে পবা উপজেলার বাসিন্দা বিলকিস বানু ফ্যামিলি কার্ড হাতে পেয়ে বলেন, “এই কার্ড আমাদের জন্য অনেক বড় সহায়তা। এখন আমরা নিয়মিত সহায়তা পাবো—এতে আমাদের সংসার চালাতে কিছুটা স্বস্তি আসবে।” একই এলাকার ফিরোজা বেগম বলেন, “আগে অনেক কষ্ট ছিল, এখন এই সহায়তায় আমাদের জীবনে কিছুটা স্থিতি ফিরবে বলে আশা করছি।”
স্থানীয় প্রশাসন জানায়, এই পাইলটিং কার্যক্রম সফল হলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে দেশের আরও বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার সরকারি সহায়তার আওতায় আসবে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo