মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে জাতীয় দৈনিক মাতৃজগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ।

জেলেদের মাঝেও স্মার্ট বাংলাদেশের সুবিধা পৌঁছে দিতে সরকার আন্তরিক – এমপি শাওন

লালমোহন প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১০৭৯ Time View

ভোলার লালমোহনে কর্মহীন মৎস্যজীবীদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, এসসিএমএফপি এর বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী মো. সামিউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ আরো অনেকে। প্রধান অতিথি এমপি শাওন বলেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশের সুবিধা জেলেদের মাঝেও পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩, কমিউনিটি এম্পায়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশন এর আওতায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে যুব জেলেরা আনন্দদায়ক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo