শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন খান সেলিম রহমান ও এস কে ইয়াছিন মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল গোলচত্বর “দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা থামবে না” বিক্ষোভকারীদের দাবি রাজবাড়ীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উত্তম ঘোষ। বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পল্লবীতে শিশুহত্যা: অভিযুক্তের কঠোর শাস্তির দাবি খেলনা পিস্তল নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে তীব্র নিন্দা, নিরপেক্ষ তদন্তের দাবি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন খান সেলিম রহমান ও এস কে ইয়াছিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০ Time View

আসাদুজ্জামান আসাদ, স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক, মাতৃ জগত টিভির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব খান সেলিম রহমান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ত্যাগ ও ভালোবাসার এক অপূর্ব বন্ধন। পবিত্র ঈদুল আযহা আমাদেরকে আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হোক।”

তিনি আরও বলেন,
“পবিত্র ঈদুল আযহার এই মহিমান্বিত দিনে মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও রহমত দান করেন। দেশ ও জাতির কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং মানবতার কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখি।”

এ সময় জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার মফস্বল সম্পাদক এস কে ইয়াছিনও দেশবাসী ও প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

তিনি বলেন,
“ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি, এটাই হোক ঈদের শিক্ষা।”

তিনি আরও বলেন,
“দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রবাসে থাকা ভাইয়েরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের প্রতিও রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ঈদের আনন্দে সবার জীবন ভরে উঠুক সুখ ও অনাবিল শান্তিতে।”

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহর মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পাশাপাশি দেশবাসীর সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করেন এই দুই গণমাধ্যম ব্যক্তিত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo