সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে কুয়াকাটা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৭৯৩ Time View

মো: ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধিঃ বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম,দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ৭১ টিভি’র জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুর আলম বাবু সহ জরিত সকল আসামী গ্রেফতার ও তাদের দ্রুত ফাঁসির দাবিতে কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার, ১৯ জুন ২০২৩ইং, সকাল ১০ ঘটিকার সময়, কুয়াকাটা প্রেসক্লাবের সামনে মুল সড়কে ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন অনু”র সভাপতিত্বে এই সময় আরো উপস্থিতি ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি, এ.এম মিজানুর রহমান বুলেট, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, যুগ্ম সাধারণ সম্পাদক,মিজানুর রহমান,কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক, মোঃ মহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কাজী সাঈদ। কুয়াকাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হোসাইন আমির, মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার,সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন, জাগোনিউজ এর কুয়াকাটা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান মিরাজ,এই সময় কুয়াকাটার গনমাধ্যম কর্মী গন উপস্থিত ছিলো। কুয়াকাটা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন সঞ্চালনায় করেন, মোঃ জহিরুল ইসলাম মিরন।

 

বিক্ষোভ ও মানববন্ধননে বক্তারা বলেন, সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হলে তার কোনো বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমানসহ সারা দেশে অসংখ্য সাংবাদিক হত্যা-নির্যাতন-নিপীড়নের শিকার হলেও তার বিচার আজ পর্যন্ত হয়নি।

বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাসির দাবি জানানো হয়। নাদিমের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। অনয়থায় কঠোর কর্মসূচি পালন করবেন সাংবাদিক মহল।

 

বিক্ষোভ ও মানববন্ধন শেষে কুয়াকাটা প্রেসক্লাব মিলায়তন এসে প্রতিবাদ সভা করে, কর্মসূচি শেষ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo