বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’ তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম

ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি ভোলা জেলার লালমোহন উপজেলার কৃতী সন্তান ও রাজধানীর রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল, দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিনসহ জাতীয় দৈনিক মাতৃজগতের প্রতিনিধিরা। সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ওসি মোহাম্মদ নোমান হোসেনের হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়। এ সময় তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সফলতা কামনা করেন এবং মাতৃজগত পত্রিকার সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। রূপনগর থানায় দায়িত্ব পালনের বিষয়ে ওসি মোহাম্মদ নোমান হোসেন বলেন, “রূপনগর থানায় যোগদানের পর থেকে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।” তিনি আরও বলেন, “অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখা এবং জনগণের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে দেখার বিষয়ে আমরা সচেষ্ট। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত টহল ও দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।” সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওসি মোহাম্মদ নোমান হোসেনের উপস্থিতি কামনা করা হয়। এ সময় সাংবাদিকতা, জননিরাপত্তা ও সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo