রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’ তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি গাজীপুর বিআরটিএ-তে ঘুষের মহোৎসব (পর্ব–১): সহকারী পরিচালক মাহফুজুর ও মোটরযান পরিদর্শকের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা

শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

মোঃ ইমন, রিপোর্টার: রাজধানীর শেওড়াপাড়ার ৫৯৩/এ এলাকায় মেট্রোরেলের ৩২০ নম্বর পিলারের পাশে প্রায় ৫ কাঠা জমির মালিকানা ও দখল নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছোট ভাই মো. আলমগীর হোসেন ওরফে অ্যাপোলোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে শনিবার (৫ সেপ্টেম্বর) মিরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই আলহাজ্ব মো. মুকুল আমিন। সংবাদ সম্মেলনে মুকুল আমিন দাবি করেন, তাদের পিতা মৃত আলহাজ্ব আব্দুল মালেকের সম্পত্তির অংশ হিসেবে উল্লিখিত জমিতে তার বৈধ মালিকানা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে তাকে জমির মালিকানা ও দখল থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, জমি দখলকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে মুকুল আমিন ওই এলাকায় রাতের বেলায় মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও তুলে ধরেন। এসব অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এদিকে, মুকুল আমিনের উত্থাপিত অভিযোগের বিষয়ে মো. আলমগীর হোসেন ওরফে অ্যাপোলোর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo