সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক আশুগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল

রাজশাহীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, প্রেসক্লাবের তীব্র নিন্দা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৭৭ Time View

 

গোলজার হোসেন হিরা বিশেষ প্রতিনিধি:

রাজশাহীর সাংবাদিকদের মধ্যে পরিচিত মুখ, “সংবাদ ২৪ঘন্টা” ডট কম অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার তন্ময় দেবনাথ সংবাদ সংগ্রহকালে সোনাদীঘির মোড়ে হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্থানীয় জনগণ হামলাকারীকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তির নাম বাবলা।

সাংবাদিকদের ওপর হামলা, মামলা, গুম, খুন ও নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনার প্রেক্ষাপটে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তারা এক যৌথ বিবৃতিতে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি জোরালো আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে স্বাধীন সংবাদ পরিবেশন ব্যাহত হবে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি।

বার্তা প্রেরক
সভাপতি/সাধারণ সম্পাদক
রাজশাহী প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo