সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মাওলানা আবু তালিব ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন খান সেলিম রহমান ও এস কে ইয়াছিন মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল গোলচত্বর “দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা থামবে না” বিক্ষোভকারীদের দাবি রাজবাড়ীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উত্তম ঘোষ। বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পল্লবীতে শিশুহত্যা: অভিযুক্তের কঠোর শাস্তির দাবি

সাভারে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার পাঁচ

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার ( সাভার )
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১০৮৪ Time View

সাভারে গাঁজা বিক্রির সময় পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও একটি প্রাইভেট করা জব্দ করা হয়। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকার মাশরুম সেন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রাইভেট কার ব্যবহার করে সীমান্ত জেলা কুমিল্লা থেকে গাঁজা এনে সাভারে বিক্রি করতেন গ্রেপ্তারকৃত আব্দুল আলীম, শফিকুল ইসলাম, বাদল, রফিক ও আকাশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সাভারের মাশরুম সেন্টারে সামনে গাঁজা বিক্রির সময় ১৪ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ আহমেদ বিপ্লব বলেন, দুপুরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo