রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা দ্বিতীয় স্ত্রী’র আত্মহননের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণ কিশোর গ্যাংয়ের আস্তানা নিশ্চিহ্নে ১৫ দিনের আল্টিমেটাম। জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইলেন ফ্ল্যাটের মালিক

অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চরখী গ্রামের থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের চিকিৎসার খোঁজখবর নিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন বগুড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

তাঁর পক্ষ থেকে তাজেলের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির পক্ষ থেকে অসুস্থ তাজেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে ছুটে যান বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন এবং বগুড়া জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট সোহেলী।

এ সময় তাঁরা তাজেলের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির পক্ষ থেকে তাজেলের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সামিউল ইসলাম স্বপ্ন, ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি শিল্পী, কাজল রেখা, রুপা, চৈতী, রোজিনাসহ মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অসুস্থ তাজেলের পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নেওয়া এবং আর্থিক সহায়তা প্রদানকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

 

থ্যালাসেমিয়ার মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও জীবনযাপনের ক্ষেত্রে তাঁদের পরিবারকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়।

 

এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা রোগী ও তাঁর পরিবারের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo