রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অল্প সময়ের মধ্যেই কক্সবাজারের ১০ উপজেলায় কমিটি অনুমোদন দেবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি টেকনাফে জননিরাপত্তায় নতুন সেনা ক্যাম্প রঙ্গিখালী-বড় ডেইল এলাকায় প্রস্তাবিত স্থান পরিদর্শন গলাচিপায় পৌরকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী নুরুল হক আশুলিয়ায় সাংবাদিক সৌরভকে আবারও হুমকির অভিযোগ, মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার দাবি “দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সনাতন ধর্মালম্বী পুলিশ সদস্যের পরিবারকে শারদীয় শুভেচ্ছাসহ উপহার সামগ্রী প্রদান সাংবাদিকতায় বিশেষ অবদান ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখায় রাজু চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান ঝিনাইদহে ১০৪টি উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর, ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬০৮ Time View

 

স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের প্রতিটি থানা, জেলা ও বিভাগীয় শহরে নেতা কর্মীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে কেক কাটা, রেলি ও আলোচনা সভার আয়োজন করেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারী) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির উদ্যোগে সংগঠনের সদর দপ্তর বনানীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মাদ আবেদ আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ রেজাউল করিম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইদুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ইয়াকুব আলী সাগর ও সুমন হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ-সময় বিশেষ অতিথির বক্তব্য মোঃ রেজাউল করিম বলেন, আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর প্রতিটি নেতাকর্মীকে সদা জাগ্রত থাকতে হবে।

আলোচনার শেষ পর্যায়ে মহাসচিব মাওলানা মোহাম্মাদ আবেদ আলী উপস্থিত সকল কে নিয়ে কেক কেটে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া ও মুনাজাত করেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo