রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা’র ভোমরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ফয়সাল আহমেদ রুবেলের তীব্র নিন্দা ও প্রতিবাদ আশুগঞ্জে প্রাইভেটকারে মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ সাতক্ষীরায় জেলা বিএনপি ও সরকারি আইনজীবীদের মশাল মিছিল অনুষ্ঠিত ভালো কাজের প্রলোভনে ভারতে জেল খেটে দেশে ফিরেছেন ৮ বাংলাদেশী সীমান্ত সুরক্ষায় মহেশপুরে ৫৮ বিজিবির অসাধারণ সাফল্য ! সাংবাদিকতার মূল লক্ষ্য সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষা সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.) নগরীর ২ নং ফাঁড়ী ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে মিছিলকারী ৬ কিশোর আটক মনপুরায় হোন্ডা দুর্ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু

দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা’র ভোমরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে ভোমরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে ভোমরা স্থলবন্দর কাস্টম হাউসের সামনে জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে নানা জুলুম-নির্যাতনের মধ্যেও রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী অবস্থান ধরে রাখতে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দেশে নতুন করে কোনো ধরনের অস্থিরতা বা সহিংসতা সৃষ্টি না করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান ও আবুল হাসান হাদী, সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু। এ ছাড়া বক্তব্য দেন জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা, জেলা ক্রীড়া দলের সভাপতি ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান মো. গোলাম ফারুক বাবু, সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু ও সদস্যসচিব আজগর আলী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম। সমাবেশে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo