শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধ ও মাদক কারবারের জেরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ, ‎দূর্গাপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা অবরোধের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ‎ ‎মোঃ ইসমাইল হোসেন নবী খুলনায় এসআরবি-৬ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার নুরউদ্দিন খাঁন সোহাগ ফরিদগঞ্জে শ্যালক হত্যায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড চাঁদপুর প্রতিনিধি: ঝিনা স্বামীইদহে সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধে সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা ক্যাশলেস বাংলাদেশ গড়তে প্রথম পদক্ষেপ হোক বৃহত্তর মিরপুর জাল টাকা হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও গলাচিপা-দশমিনা বিএনপির নাটোরে বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ বান্দরবানে পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আটক বান্দরবান প্রতিনিধি: মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক,

খুলনায় এসআরবি-৬ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার নুরউদ্দিন খাঁন সোহাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

ষ্টাফ রিপোর্টার খুলনায় অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। এই ঘটনায় শহিদুল ইসলাম সিজান (২৬) নামে এক ব্যক্তিকে অস্ত্রের মালিক বলে সন্দেহ করা হচ্ছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন পশ্চিম টুটপাড়া নামক এলাকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসআরবি-৬ সদর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল। অভিযানকালে মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্রের পাশ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া যায়। ওই মোবাইল ফোনের সূত্র ধরে উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের বলে প্রাথমিকভাবে ধারণা করছে অভিযান পরিচালনাকারী দল। এসআরবি-৬ ফোর্সের উপস্থিতি টের পেয়ে সিজান ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানানো হয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আইনের বিধি অনুযায়ী উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়। পলাতক শহিদুল ইসলাম সিজান, পিতা-মৃত শাহজাহান সিকদার, সাং-টুটপাড়া, থানা-খুলনা সদর, জেলা-খুলনার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo