বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাটোরে বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ বান্দরবানে পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আটক বান্দরবান প্রতিনিধি: মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার।

বান্দরবানে পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আটক বান্দরবান প্রতিনিধি:

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

সারা বাংলাদেশের ন্যায় বান্দরবানেও নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগ নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নাশকতাসহ বিভিন্ন ঘটনার সন্দেহে বান্দরবান পৌরসভা ছাত্রলীগ নেতা মোঃ হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বান্দরবান শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিনি বান্দরবান ছাত্রলীগের সাথে জড়িত। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা ও এজাহারভুক্ত আসামি বলে জানা যায়। বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি বলেন, হাবিবুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আগামী দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo