শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর পিবিআইয়ের এসআই মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে আইজিপির দপ্তরে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ । ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা মিরপুর-১ থেকে সরদার মোঃ মিলনের নেতৃত্বে ছাত্রদলের বিশাল মিছিল কাজী আবুল হোসেন হাই স্কুলে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের বিশাল শোভাযাত্রা, মহাসড়কে নেতাকর্মীদের ঢল শতভাগ পেনশন সমর্পণকারীদের পুনঃপেনশন, ন্যায্যতা নিশ্চিত হবে কী? ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার, ফরিদগঞ্জ (চাঁদপুর) চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, মারধর, লাঞ্ছনা ও হুমকি-ধমকির প্রতিবাদে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের সভা-সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। বুধবার (২৮ অক্টোবর) ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া। সভায় সাংবাদিকদের বক্তব্য শোনার পর সভাপতি আবু হেনা মোস্তফা কামাল জানান, সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা, মারধর, লাঞ্ছনা ও হুমকির প্রতিবাদে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের সভা-সমাবেশের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। সমঝোতার পরও সাংবাদিককে খোঁজাখুঁজির অভিযোগ সভায় জানানো হয়, কয়েক দিন আগে দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ সংবাদদাতা ও সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এ ঘটনার পরদিনই জরুরি সভা আহ্বান করে প্রেসক্লাব। বিষয়টি জানতে পেরে সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ সভায় উপস্থিত হন। তাঁর অনুরোধে সমঝোতার প্রস্তাব গ্রহণ করেন সাংবাদিকরা। তবে সাংবাদিকদের অভিযোগ, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে পুনরায় সাংবাদিক মহিউদ্দিনকে খোঁজাখুঁজি করা হয়। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাসানকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করা হয়। উপস্থিত অন্যরা তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এ ঘটনায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্য করেও হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে সভায় অভিযোগ করা হয়। বিভিন্ন স্থানে সাংবাদিকদের বাধা ও হুমকির অভিযোগ সভায় সাংবাদিকরা আরও অভিযোগ করেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথিত দালাল চক্রের বাধার মুখে পড়তে হচ্ছে। উপজেলা পরিষদ এলাকায় টেন্ডারসংক্রান্ত ঘটনায় অসদাচরণের পাশাপাশি থানা এলাকায় সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে বলে তাঁরা জানান। এ ছাড়া কয়েকজন সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করার হুমকি দেওয়া হয়েছে বলেও সভায় অভিযোগ তোলা হয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, নিরাপত্তাহীনতা ও তাঁদের প্রতি অসদাচরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা। পরিস্থিতির সমাধান হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ সভায় আরও বলা হয়, ফরিদগঞ্জে বর্তমানে বিএনপির কোনো আনুষ্ঠানিক কমিটি নেই। তবে দলটির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সাংবাদিকদের প্রতি নেতাকর্মীদের হুমকি-ধমকি ও অসদাচরণ বন্ধে পৃথক বা সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ নিয়ে উদ্ভূত পরিস্থিতির স্থায়ী সমাধান করতে পারলে সংবাদ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যাঁরা সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন ও নুরুল ইসলাম ফরহাদ, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন ও দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক আমিন খাঁন স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা-পাঠাগার সম্পাদক আমান উল্যাহ খাঁন ফারাবী, আইসিটি সম্পাদক ফাহাদ খাঁন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য নারায়ন রবিদাস, এসএম ইকবাল, শিমুল হাসান ও আনিসুর রহমান সুজন এবং সদস্য এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, মাসুম আলম তালুকদার, তাপস চক্রবর্তী, মামুন হোসাইন, আব্দুল কাদির, ফখরুল আলম পাঠান, কেএম নজরুল ইসলাম, শামীম হাসান, এফএ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু, আঃ মান্নান টিপু ও জসিম উদ্দিন বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo