বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: রোমাঞ্চকর ফাইনালে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ময়মনসিংহ জেলার স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত। ‎রাজশাহীর দূর্গাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ এর উদ্বোধন ‎ ‎ ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

দায়িত্ব পালনকালে লে. কর্নেল আকিব জাভেদের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২০৮ Time View

মোঃ রাজু খান, সিনিয়র রিপোর্টার:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ, পিএসসি (বিএ–৭৫৫৪) দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি সাভার সেনানিবাসে অবস্থিত ১৯ বীর-এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। বিজিবি সূত্রে জানা যায়, আজ অনুষ্ঠিত ১ম অর্ধবার্ষিক আইপিএফটি (IPFT)-এর প্রথম দিনের কার্যক্রমে অংশ নিয়ে ১ দশমিক ৬ কিলোমিটার দৌড় শেষ করার পর হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীদের কাছে লে. কর্নেল আকিব জাভেদ ছিলেন একজন মানবিক, দায়িত্বশীল ও স্নেহশীল কর্মকর্তা। নেতৃত্বগুণ, আন্তরিকতা এবং অধীনস্থদের প্রতি তাঁর পিতৃতুল্য আচরণের জন্য তিনি সৈনিকদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে বিজিবিতে দায়িত্ব পালন করে তিনি সহকর্মী ও অধীনস্থদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন। দায়িত্ব পালনরত অবস্থায় তাঁর এই আকস্মিক মৃত্যুতে বিজিবি পরিবারসহ সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo