মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গলাচিপার নবাগত ইউএনওর মতবিনিময়: মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান “নতুন কুঁড়ির ঝলক: ৬৪ জেলায় প্রতিভার বিস্ফোরণ, মাঠ মাতাচ্ছে ভবিষ্যতের তারকারা” বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন ‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’—কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক পহেলা মে: শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার — খান সেলিম রহমানের শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের

গলাচিপার নবাগত ইউএনওর মতবিনিময়: মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২ Time View

খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী:

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

গত ২৯ এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ে যোগদানের পর ৩০ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে গলাচিপায় তার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সরকারি দপ্তরের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (০৪ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারণ প্রশাসনিক হলরুমে সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত সকলে একে অপরের সাথে পরিচিত হন এবং নবাগত কর্মকর্তাকে উপজেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

​এ সময় স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপজেলার ভৌগোলিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জনজীবনের বেশ কিছু বিদ্যমান সমস্যা নিরসনে তার হস্তক্ষেপ কামনা করেন। আলোচনায় উঠে আসে চলাচলের অনুপযোগী রাস্তাঘাট ও কালভার্ট সংস্কারের প্রয়োজনীয়তা, সরকারি প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিতকরণে কঠোর তদারকি এবং খেয়া পারাপারে জনসাধারণের ভোগান্তি ও অনিয়ম দূর করার বিষয়টি। এ ছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং চুরি, ছিনতাই ও মাদকের ভয়াবহতা রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়।

​উপস্থিত সকলের বক্তব্য অত্যন্ত ধৈর্যের সাথে শোনার পর নির্বাহী কর্মকর্তা ইজাজুল হক তার বক্তব্যে উল্লেখ করেন যে, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। তিনি বলেন, একটি সমৃদ্ধ উপজেলা বিনির্মাণে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। উপজেলার চিহ্নিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও যোগ করেন যে, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সঠিক তথ্য ও পরামর্শ প্রশাসনিক কাজে গতিশীলতা আনবে। বিশেষ করে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কোনো আপস করা হবে না এবং মাঠ পর্যায়ের প্রতিটি উন্নয়নমূলক কাজের মান বজায় রাখতে কঠোর নজরদারি চালানো হবে। পরিশেষে, গলাচিপাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo