বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সততা ও আদর্শের প্রতীক ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’: নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার পেশাদারিত্বের গাম্ভীর্যের বাইরে অন্য এক রূপে আর্জেন্টিনা-সমর্থক প্রিয় সম্পাদক মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে দর্শনা থানা বিএনপি নেতা সারোয়ার হোসেনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে ঝিনাইদহে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতি ভোজ অনুষ্ঠিত চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মাওলানা আবু তালিব ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয়

‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’—কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০৭ Time View

রিনা আক্তার আখি

স্টাফ রিপোর্টার

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ক্রীড়া কূটনীতির মাধ্যমে বৈশ্বিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভা তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তদারকি জোরদার করা হচ্ছে।

ক্রীড়া কূটনীতির প্রসঙ্গে তিনি জানান, এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ক্রীড়া খাতের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং গঠন করা হয়েছে।

ফুটবল উন্নয়নে বাফুফে প্রয়োজন অনুযায়ী নতুন কোচ নিয়োগ দেবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো সমস্যা হলে সরকার সহায়তা করবে। পাশাপাশি কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি বিশ্বমানের ‘এক্সিলেন্স সেন্টার’ স্থাপনের লক্ষ্যে জমি বরাদ্দ নিয়ে আলোচনা চলছে।

অনুষ্ঠানে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন মহলের সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়নে বিএসজেএ’র উদ্যোগের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo