সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদগঞ্জে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সুধী সমাবেশ স্টাফ রিপোর্টার- ঝিনাইদহের নগরবাথান দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি পদে ওহিদুজ্জামান বুলু বিজয়ী, শারমিন কলারোয়ায় বিজিবির অভিযানে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার টেকনাফে বিজিবির পৃথক অভিযানে নারীসহ আটক ৩, অস্ত্র-গুলিসহ বিপুল বিস্ফোরক উদ্ধার ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার অবসরের পর দ্বিতীয় বিয়েতে পারিবারিক পেনশন: বৈষম্য দূর করে নীতিমালা সংশোধনের আহ্বান স্টাফ রিপোর্টার: মনিরুল মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের নিয়ে বিশেষ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত মোঃ রফিকুল মানবতার আরেক নাম মিরপুর প্রেসক্লাব, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিজস্ব প্রতিবেদক: সাইমন। ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্টাফ রিপোর্টার : ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা, ঝিনাইদহে ৪ সন্তান রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ,

গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬১ Time View

 

মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাভিত্তিক গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম জিয়াকে ১ লাখ ২হাজার ৭২৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, অধ্যাপক মাজেদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম জিয়া পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট। ফলে ১ লাখ ২ হাজার ৭২৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মাজেদুর রহমান।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৩ জন, নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৫ জন এবং হিজড়া ভোটার ৩ জন। মোট ১২৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সবগুলো কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
ভোটার উপস্থিতি ছিল ৫৯.৪২ শতাংশ, যা স্থানীয়ভাবে উল্লেখযোগ্য অংশগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিজয়ের পর সমর্থকদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo