রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদগঞ্জে হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সুধী সমাবেশ স্টাফ রিপোর্টার- ঝিনাইদহের নগরবাথান দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি পদে ওহিদুজ্জামান বুলু বিজয়ী, শারমিন কলারোয়ায় বিজিবির অভিযানে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার টেকনাফে বিজিবির পৃথক অভিযানে নারীসহ আটক ৩, অস্ত্র-গুলিসহ বিপুল বিস্ফোরক উদ্ধার ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার অবসরের পর দ্বিতীয় বিয়েতে পারিবারিক পেনশন: বৈষম্য দূর করে নীতিমালা সংশোধনের আহ্বান স্টাফ রিপোর্টার: মনিরুল মিরপুরে পুলিশের বিশেষ অভিযান: নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের নিয়ে বিশেষ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত মোঃ রফিকুল মানবতার আরেক নাম মিরপুর প্রেসক্লাব, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিজস্ব প্রতিবেদক: সাইমন। ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্টাফ রিপোর্টার : ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা, ঝিনাইদহে ৪ সন্তান রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ,

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের নিয়ে বিশেষ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত মোঃ রফিকুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকাসক্ত কারাবন্দীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং পুনর্বাসনের লক্ষ্যে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এক বিশেষ কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে এ বিশেষ কাউন্সেলিং সেশনের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, ময়মনসিংহ ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের যৌথ উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে মাদকাসক্ত কারাবন্দীদের মানসিক সচেতনতা বৃদ্ধি, মাদক থেকে দূরে থাকার মানসিক শক্তি তৈরি এবং কারামুক্তির পর সমাজের মূলধারায় পুনরায় সম্পৃক্ত হওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কাউন্সেলিং সেশনে মাদকাসক্তির কুফল, ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব, সামাজিক অবক্ষয় এবং মাদক থেকে বেরিয়ে আসার উপায় সম্পর্কে কারাবন্দীদের সচেতন করা হয়। একই সঙ্গে মাদকাসক্তি যে কেবল একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, বরং একটি পরিবার ও সমাজের ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলে, সে বিষয়টি তুলে ধরা হয়। সেশনে অংশগ্রহণকারী অনেক মাদকাসক্ত কারাবন্দী নিজেদের অতীত ভুল ও কর্মকাণ্ড উপলব্ধি করতে পারেন। এ সময় তাদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই মাদকাসক্তি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ভবিষ্যতে মাদক থেকে দূরে থাকা এবং স্বাভাবিক, সুন্দর ও সুস্থ জীবনযাপনের অঙ্গীকার করেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট। মাদকাসক্তির কারণে একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক বন্ধন, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকাসক্ত ব্যক্তিদের শুধু অপরাধী হিসেবে বিবেচনা না করে তাদের মানসিক পরিবর্তন, চিকিৎসা, কাউন্সেলিং ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কাউন্সেলিং কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে কারাবন্দীদের মধ্যে ইতিবাচক মানসিক পরিবর্তন আনা, আত্মউপলব্ধি তৈরি করা এবং মাদকমুক্ত জীবনের প্রতি আগ্রহী করে তোলা। বিশেষ করে কারামুক্তির পর তারা যেন পুনরায় মাদকের জগতে ফিরে না যান, বরং পরিবার ও সমাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সে বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, মাদকাসক্তি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়; প্রয়োজন সচেতনতা, মানসিক সহায়তা, চিকিৎসা, পারিবারিক সহযোগিতা এবং পরিকল্পিত পুনর্বাসন। কারাগারের ভেতরে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে বন্দীদের মধ্যে আত্মসচেতনতা ও ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে। কারাবন্দীদের মানসিক বিকাশ, আত্মশুদ্ধি এবং কারামুক্তির পর সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মাদকমুক্ত ব্যক্তি, মাদকমুক্ত পরিবার এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo