মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি মাওলানা আবু তালিব ঝিনাইদহ-৪ আসনকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের প্রত্যয় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকারের ঈদুল আযহার শুভেচ্ছা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন খান সেলিম রহমান ও এস কে ইয়াছিন মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল গোলচত্বর “দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা থামবে না” বিক্ষোভকারীদের দাবি রাজবাড়ীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উত্তম ঘোষ। বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পল্লবীতে শিশুহত্যা: অভিযুক্তের কঠোর শাস্তির দাবি

পাবনার পাঁচটি আসনের বেসরকারি ফল: জামায়াত ৩, বিএনপি ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার পাঁচটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে তিনটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং দুটি আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। কয়েকটি আসনে দুই দলের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. শাহেদ মোস্তফা।

আসনভিত্তিক ফলাফল:

পাবনা-১: জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৯ হাজার ৯৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শামসুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২৪৫ ভোট। ফলে নাজিবুর রহমান মোমেন ২৫ হাজার ৭২৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

পাবনা-২: বিএনপি প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব (ধানের শীষ) বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ২ লাখ ১৫ হাজার ৪০৬ ভোট পেয়েছেন। জামায়াতের প্রার্থী হেসাব উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৭ হাজার ২৪২ ভোট। সেলিম রেজা হাবিব ১ লাখ ৩৮ হাজার ১৬৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

পাবনা-৩: জামায়াত প্রার্থী মুহাম্মাদ আলী আছগর (দাঁড়িপাল্লা) ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির কৃষিবিদ হাসান জাফির তুহিন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। ফলে মাত্র ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে মুহাম্মাদ আলী আছগর বিজয় নিশ্চিত করেছেন।

পাবনা-৪: জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল (দাঁড়িপাল্লা) ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট। ৩ হাজার ৬৮৩ ভোটের ব্যবধানে আবু তালেব মণ্ডল বিজয়ী হয়েছেন।

পাবনা-৫ (সদর): বিএনপির অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস (ধানের শীষ) ১ লাখ ৮১ হাজার ১৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের প্রিন্সিপাল ইকবাল হোসাইন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৮৬ ভোট। ফলে শিমুল বিশ্বাস ১৭ হাজার ৯৮৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

 


 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo