শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে জাতীয় দৈনিক মাতৃজগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর: খান সেলিম রহমান সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

নাটোর-৪ আসনে বিজয়ী ধানের শীষ প্রতীকের আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ Time View

 

মুজাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এ নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে সংসদ সদস্য পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। তিনি ধানের শীষ প্রতীকে দুই উপজেলায় মোট ১,৬৯,৮৪৭ ভোট পেয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৩৪,১৮৯ ভোট

ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে।

তার তথ্যমতে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ১৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ নিরবিচ্ছিন্নভাবে ও কোনো বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়।

উপজেলা ভিত্তিক ভোটের ফলাফল

  • গুরুদাসপুর (৬৮ কেন্দ্র):
    • আলহাজ্ব আব্দুল আজিজ – ৭৬,৫৪১ ভোট
    • মাওলানা আব্দুল হাকিম – ৫২,৭০৫ ভোট
  • বড়াইগ্রাম (৯৯ কেন্দ্র):
    • আলহাজ্ব আব্দুল আজিজ – ৯৩,৩০৬ ভোট
    • মাওলানা আব্দুল হাকিম – ৮১,৪৮৪ ভোট

অন্যান্য প্রতিদ্বন্দ্বীর ফলাফল

  • জাতীয় পার্টি: এম ইউসুফ আহমেদ (লাঙ্গল প্রতীক) – ২,৭৭০ ভোট
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: মোঃ এমদাদুল্লাহ (হাতপাখা প্রতীক) – ৩,৮১৮ ভোট
  • এবি পার্টি: মোঃ মোকছেদুল মমিন (ঈগল প্রতীক) – ২৫৪ ভোট

প্রার্থীর রাজনৈতিক পরিচিতি

আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ ধারাবারিষা ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান, একবার গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান, এবং বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক

নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা আব্দুল হাকিম প্রথমে বনপাড়া পৌর ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, এবং বর্তমানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo