মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে জাতীয় দৈনিক মাতৃজগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ।

মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩৮ Time View

ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাজধানী ঢাকার মিরপুর, দুয়ারিপাড়া, আণবিক শক্তি ৫ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে গত ১০ সেপ্টেম্বর, বুধবার এক তরুণের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভি–এর সিনিয়র রিপোর্টার এস. এম. রফিক দ্রুত রূপনগর থানাকে অবগত করেন। পুলিশ তার প্রেরিত খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়ভাবে, ঘটনাস্থলে উপস্থিত কিছু স্থানীয় ব্যক্তি সাংবাদিক এস. এম. রফিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করেছেন। আরও অমানবিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়েছে যে—যদি লাশের ময়নাতদন্ত হয়, তবে এস. এম. রফিকের প্রাণহানি ঘটিয়ে ময়নাতদন্ত করা হবে। সাংবাদিকদের উপর এই ধরনের হুমকি ও মানসিক নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতা, সত্যের পক্ষে সংবাদ পরিবেশ এবং গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে কিছু অসামাজিক ব্যক্তি তথ্য সংগ্রহ ও সংবাদ প্রচারের কাজকে বাধাগ্রস্ত করতে নৃশংস পন্থা অবলম্বন করছে, যা কোনোভাবেই সহনীয় নয়। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন,“সাংবাদিকদের উপর প্রাণনাশের হুমকি প্রদান একেবারেই অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করি। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।” বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন, “সাংবাদিক এস. এম. রফিক-কে প্রাণনাশের হুমকি প্রদান অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত। এটি শুধু একজন সাংবাদিকের নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে অপরাধমূলক হুমকি। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যারা এ ধরনের হুমকি দিচ্ছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” আমাদের কিছু প্রশ্ন ১। সাংবাদিক এস. এম. রফিকের অপরাধ কি? ২। সত্য সংবাদ পুলিশকে দেওয়া কি অপরাধ? ৩। সঠিক সংবাদ প্রকাশ করা কি অপরাধ? প্রিয় সাংবাদিক সহকর্মী, ভাই-বোন ও বন্ধুগণদের আহ্বান– ১। আপনারা সবাই সত্যের পক্ষে কলম চালিয়ে যান, সংবাদ সংগ্রহ ও প্রকাশ করুন। ২। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানান। ৩। যদি কেউ ভয় পান, তাহলে মুখ লুকিয়ে থাকুন, তবে মুখ লুকিয়ে রাখার দীর্ঘমেয়াদি দায় একদিন আপনার উপর পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo