শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের টেলিগ্রাম ভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যের সাথে সম্পৃক্ত সাইবার অপরাধ চক্রের ০৫ সদস্যকে ভোলা জেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮, বরিশাল সেন্টমার্টিন পৃথক অভিযানে গাঁজা, বিদেশি মদ জব্দ; আটক ১ কক্সবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি চুয়াডাঙ্গাবাসীর জন্য সুখবর: একনেকে অনুমোদন পেল রেলবাজার ওভারপাস প্রকল্প ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ঘোষণা: সভাপতি জাফর, সাধারণ সম্পাদক ইমন

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন গোলাম মোস্তফা মামুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৮১৫ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

উত্তরাঞ্চলের অন্যতম জাতীয় দৈনিক ‘দৈনিক বার্তা’ পত্রিকার মফস্বল সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা মামুনকে রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার বিকেলে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান।

সভায় রাজশাহী প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম-উদ-দ্দৌলা আইন পেশায় ব্যস্ততার কারণে প্রেসক্লাবের কর্মকাণ্ডে নিয়মিত সময় দিতে না পারায় তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন। তবে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তিনি আজীবন সদস্য হিসেবে যুক্ত থাকবেন।

এ সময় রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইদুর রহমান সভাপতি রাজশাহী প্রেসক্লাব বার্তা প্রেরক আশিকুল ইসলাম।

সাইদুর রহমান
রাজশাহী
০১৭১১৩০১৬১৩
২৯ শে জুন ২০১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo