মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক ও সমাজের অধঃপতন: রিজভী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশ সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের উদ্যোগে অসহায় মানুষের পাশে জাতীয় দৈনিক মাতৃজগত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধর, প্রাণনাশ ও মিথ্যা মামলার হুমকি; বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ।

মিরপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪৭৮ Time View

 

মিরপুর প্রতিনিধি

মিরপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার ক্লাব মিলনায়তনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী সংসদের সভাপতি ও দৈনিক আমার প্রণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক- প্রকাশকগণ, সিনিয়র সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আগত অতিথিরা সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সংগঠনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন ঐক্য একটি সমাজ উন্নয়নের অন্যতম চাবিকাঠি। সাংবাদিক পেশাটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা। এই পেশায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধতা পেশার সাথে যুক্তদের উন্নতি এবং নানা প্রতিকূলতা জয় করতে নিয়ামক হিসেবে কাজ করবে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “মিরপুর রিপোর্টার্স ক্লাব” সাংগঠনিক নিয়মের মধ্যে থেকে সাংবাদিক ও সাংবাদিকতা পেশার উৎকর্ষ সাধনে সফল ভাবে এগিয়ে যাবে। পরে হযরত মাওলানা লোকমান হোসেনের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের প্রকাশক ও সম্পাদক নূর হাকিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বাউল সম্রাট কুদ্দুস বয়াতি, বিএমএসএফের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইঞ্জি: আব্দুল্লাহ মাহমুদ, মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বিশিষ্ট রাজনৈতিক মোঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহফুজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী এম এ এইচ আকবর,মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরিফ নেওয়াজ লালন, সহ-সভাপতি নুরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আফজাল আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আনিস মাহমুদ লিমন, দপ্তর সম্পাদক সোহাগ হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ জসিম উদদীন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য গোলাম মোর্শেদ বাহার প্রমুখ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: ঈস্রাফিল সভা পরিচালনা করেন (সংবাদ বিজ্ঞপ্তি)।

এ সময় নেতৃবৃন্দ সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2023 Bangladesh CentralPress Club
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo